নাম ঘোষণা হতেই আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল কেন্দ্রে বিজেপির  প্রার্থী নিয়ে চলছিল চূড়ান্ত জল্পনা।অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারের কাজে ও দেয়াল লিখনে নেমে পড়েছে দলীয় কর্মীরা। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই বুথে বুথে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই দেয়াল লিখন বিজেপি সমর্থকদের যেখানে জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জী নিজের হাতে তুলে নিয়ে পড়ে দেয়াল লিখন এ নেমে যায়।

একই সাথে বিজেপি নেতা অভিজিৎ রায় কেও দেখা গেলো দেওয়াল লিখতে।

এই প্রসঙ্গে বিজেপি নেতা টিংকু ভার্মা জানান যে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এর আগে দুবার এর এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে দার্জিলিং থেকে এবং ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিজেপি তাকে টানা তৃতীয় বারের মতো প্রার্থী করেছে। আমরা আসানসোলের এই সিটটা মোদীজি কে সমর্পণ করব। আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত আমাদের দেওয়ালে পদ্মফুল আঁকা ছিল যেহেতু শীর্ষ নেতৃত্ব নাম ঘোষণা করেনি আজ নাম ঘোষণা করাতে আমরা দেয়ালে আমাদের প্রার্থীর নাম লিখলাম এবং আমরা খুবই খুশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *