নাম ঘোষণা হতেই পবন সিং এর নামে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি

কৌশিক মুখার্জী: কুলটি:-

অবশেষে বিজেপির থেকে সারা দেশের সাথে এই রাজ্যের জন্য লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। এই প্রথম দফায় বাংলার জন্য যে ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার হাই ভোল্টেজ কেন্দ্র আসানসোল। আগেই এই আসনে বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরই দেওয়াল লিখনও শুরু করে দেয় তৃণমূল। বিজেপি কাকে আসানসোলের জন্য প্রার্থী করে তা নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে আসানসোলে বিজেপির প্রার্থী হলেন জনপ্রিয় ভোজপুরী  গায়ক পবন সিং। আসানসোলে বিজেপির প্রার্থী পবন সিং এর নাম ঘোষনার পরেই কুলটি বিধানসভায় দেওয়াল লিখন শুরু করলো বিজেপি কর্মী সমর্থকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *