নারীশক্তি

শ্রাবণী মুখার্জী (লালবাজার, বাঁকুড়া)

ওরে ও ধর্ষিতা, উঠো জাগো,
এখন বিলাপের সময় নয়।
কালিরূপে আবার ধরো খড়গ।
লেলিহান বহ্নিশিখায় জ্বলে উঠুক তোমার সজল নয়ন ।

চামুন্ডা রূপে মুন্ডচ্ছেদ করো ওই পাষণ্ডদের।
যে কোমল মুখে দাদা বলে ডেকেছ -ওই শূকর,
কুত্তাদের _
সেই মুখেই জ্বওলামুখি হও তুমি।
চিতার আগুন ছড়িয়ে দাও, জ্বালিয়ে দাও সেই স্থান ।
তোমার নরম হাতে আনো জোর।

খড়গ কৃপাণ ভীম রূপে করো ওদের কামযন্ত্র শতছিন্ন।
যন্ত্রণার আগুনে পুড়ে ছাই হোক ওদের হীনমানসিকতা।

তুমি নারী কিন্তু তুমি নও দুর্বল,
বুঝিয়ে দাও ওই কুত্তার দলকে।
তুমি দশভূজা
তুমিই প্রেমপ্রদায়িনী।
জীবন যেমন পারো সৃষ্টি করতে , তেমনই প্রাণ কাড়তেও পারো।
দেখিয়ে দাও ওই ধর্ষকদের যারা রাতের অন্ধকারে একা একটি মেয়েকে পেয়ে দায়িত্ব মনে করে না বরং লালসার কামুক দৃষ্টি নিক্ষেপ করে তাদের চোখ খুবলে নাও তুমি তোমার তীক্ষ্ম নখের দ্বারা ।
দেখুক ওরা তোমার কালী রুদ্র রূপ।
নারী শুধু লালসার শিকার নয়,
বাজ শিকারী ও হতে পারে।
লাল জিভ তুমিও পারো দেখাতে।
তোমার সৃষ্টিকে বাঁচাতে, তোমার সম্মান বাঁচাতে , নারী নিরাপত্তা হীন পৃথিবীতে তোমাকেই খড়গ হাতে জাগতে হবে।

উঠো নারী উঠো, জাগো জাগো জাগো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *