সোমা দেবনাথ দাস (হাওড়া)

নারী তুমি স্নেহময়ী মমতাময়ী
নারী তুমি সৃষ্টিদায়িনী,
নারী তুমি জগৎ জননী
নারী তুমি মহিষাসুরমর্দিনী।
নারী তুমি স্রোতস্বিনী নদী
নারী তুমি ভালোবাসার জোয়ারিনী,
নারী তুমি ভোরের নির্মল আকাশ
নারী তুমি সন্ধ্যার দক্ষিণা বাতাস।
নারী তুমি প্রজাপতির মতো মেলো পাখা
নারী তুমি বিহাঙ্গের মতো কখনো যে বালিকা,
নারী তুমি সৃষ্টির আলোক দিশারী
নারী তুমি ত্যাগের পূজারিণী।
নারী তুমি কাটার মুকুটধারিনী
নারী তুমি সদাই যে ফুলের রানী,
নারী তুমি সব কাজে হও যে জয়ী
নারী তুমি তাইতো বিশ্ব জননী।