বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- নারীর লাঞ্ছনা মানব সভ্যতার এক লজ্জা, নারী সমাজের এই বিপন্নতা সমগ্র মানবজাতিকে বিপদাপন্ন করছে। তাই রাজ্য তথা দেশ জুড়ে ভয়াবহ এই নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর মর্যাদা রক্ষার্থে “জাগো নারী জাএইগো বহ্নিশিখা”র উদ্যোগে ৯ থেকে ১৬ ই ডিসেম্বর মহিলাদের আহ্বানে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। আজ মঙ্গল বার কোচবিহার – বিহার শিলিগুড়ি থেকে।এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাকদ্বীপ থেকেও শুরু হবে এই অঙ্গীকার যাত্রা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ডায়মন্ড হারবার অঙ্গীকার যাত্রা সহায়ক কমিটির পক্ষ থেকে আজ ৯ই ডিসেম্বর মঙ্গল বার রোকেয়া শাখাওয়াত হোসেনের স্মরণ দিবসে। ডায়মণ্ড হারবার শহরের ‘পারুল ভবনে’ বিকাল ৩ টায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় দেড় শতাধিক মহিলা ও নাগরিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পুলক বসু, শিক্ষিকা নমিতা, ইসলাম, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী মানুষ শংকর বিশ্বাস, শিক্ষক দেবাশীষ রায় চৌধুরী, কবি গৌতম মন্ডল, সাহিত্যিক গোবিন্দ সরকার। রাজ্য অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অনুমিতা পানি বলেন ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারীর নিরাপত্তার দাবিতে এই অঙ্গীকার যাত্রায় ১৬ই ডিসেম্বর সমাপনী সমাবেশের সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাই । ডায়মন্ড হারবার মহাকুমার সাতটি জায়গায় যথা কঙ্কন দিঘির জটাতে, রাধাকান্তপুর এর আটেশ্বর তলা, কৌতলা রাজুয়াখাকিতে মিছিল এবং মাধবপুরে মশাল মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার করা হয় এই অঙ্গীকার যাত্রা সমর্থনে।
Posted inজেলার আপডেট