নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

কৌশিক মুখার্জী: আসানসোল:- ভারতীয় বংশদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। রবিবার সেই মূর্তির উদ্বোধন হল। মুক্তির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম। গত কয়েক বছর ধরেই আসানসোল অঞ্চলে বিখ্যাত হয়ে উঠেছে ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম। এই ওয়াক্স মিউজিয়ামে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত সৌমিত্র চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন খেলোয়াড় ও তারকাদের মূর্তি রয়েছে। এবারে সেখানে নতুনতম সংযোজন সুনিতা উইলিয়ামসের মূর্তি। দেড় মাসের মতো সময় লেগেছে সুনিতা উইলিয়ামসের এই মূর্তি বানাতে বলে ভাস্কর সুশান্ত রায় জানিয়েছেন।

সুশান্ত রায় জানিয়েছেন নমাস ধরে স্পেস সেন্টারে থাকার জন্য যে কঠিন লড়াই তাকে লড়তে হয়েছে তাকে শ্রদ্ধা জানাতেই তিনি এই মূর্তিটি তৈরি করেছেন। একেবারে একই উচ্চতায় বানানো হয়েছে মূর্তি। এই মূর্তির পোশাক আনা হয়েছে আমেরিকা থেকে। এক বন্ধুর সহযোগিতায় নাশার নিজস্ব পোশাকে সুনিতা উইলিয়ামসের মূর্তিকে সাজিয়ে তুলেছেন ভাস্কর সুশান্ত রায়। মূর্তিটি উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের চরম উৎসাহ দেখা গিয়েছে মূর্তিটিকে দেখার জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *