সংবাদদাতা: আসানসোল:- সিটি টুডে নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলির হটন রোডে। পুরসভার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা, সাংবাদিক মহল, একাধিক শিল্পপতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কেক কাটা হয় এবং জেলার প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্যের সাংবাদিকতার ৫০ বছর পূর্তি যেখান থেকে শুরু হয়েছিল সেই আসানসোলেই এই অনুষ্ঠানে তাকে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। দেওয়া হয় একটি মূল্যবান স্মারক ।একই সঙ্গে ওই মঞ্চে বিশিষ্ট অতিথিদের সংবর্ধিত করা হয় এবং সিটি টুডে নিউজের নিরপেক্ষ সাংবাদিকতার প্রশংসা করা হয়।মঞ্চেবিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং বক্তব্য রাখার আমন্ত্রণে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি, বোরো চেয়ারম্যান এবং আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারি, কাউন্সিলর শিখা ঘটক, প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, মদন সিং, বিপিন কুমার, প্রদীপ সুমন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জনসত্তা পত্রিকার প্রাক্তন সাংবাদিক, হিন্দি দৈনিক মহাজাতির সহ-সম্পাদক এবং এই চ্যানেলের প্রধান সতীশ চন্দ্র ।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন সাংবাদিক ও প্রাক্তন বোরো চেয়ারম্যান প্রবাল বসু।
সিটি টুডে নিউজ-এর প্রশংসা করলেন বিশিষ্টরা।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, “সিটি টুডে নিউজ আসানসোলে সত্য এবং নিরপেক্ষ খবর সম্প্রচার করে চলেছে। আমরা এই চ্যানেলকে আরও উন্নতির জন্য সব রকম সাহায্য করব। একই সঙ্গে তিনি বর্তমান সময় সাংবাদিক বা সংবাদপত্রের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন যারা গত ৩০-৪০-৫০ বছর ধরে সাংবাদিকতা করছেন তাদের মত এখন সাংবাদিকতা হয় না কেন। এই প্রসঙ্গে বিশ্বদেব বাবুর সাংবাদিকতার নানান উদাহরণ তুলে ধরেন।
চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, “অল্প সময়ের মধ্যেই সিটি টুডে সঠিকভাবে ছোট-বড় প্রতিটি খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই চ্যানেল আরও সাফল্যের নতুন দিগন্ত ছুঁয়ে ফেলবে।”
প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য বলেন তার ৫০ বছর উপলক্ষে তিনি বিভিন্ন জায়গায় সম্বর্ধিত হলেও আসানসোলেই তার সাংবাদিকতার সূচনা হওয়ায় আজকের দিন তার কাছে অবশ্যই স্মরণীয়। স্বাধীনতার আগে স্বাধীনতার পর এবং বর্তমান সময় নির্দিষ্ট তথ্য ও উদাহরণ দিয়ে সাংবাদিকতার তুলনা করে বলেন, আগেই সাংবাদিকতা আদর্শ ছিল তার মধ্যে সততা ছিল নিরপেক্ষতা ছিল ।এখন সাংবাদিকতা আর সমাজের দর্পণ হিসেবে সেভাবে কাজ করে না। সংবাদ মাধ্যমিক ছোট বড় বিভিন্ন শিল্প সংস্থা তার মালিক। সংবাদপত্রের স্বাধীনতা এদেশে ক্রমশ খর্ব হয়েছে বিভিন্ন শাসকের সময়।তবে বড়ো সংবাদ চ্যানেলে সব খবর দেখানো হয় না। তিনি বলেন সাংবাদিকরা সৎ হবে আর বাকিরা অসৎ হবে সমাজটা এরকম নয়। এ নিয়ে প্রচুর তথ্য উদাহরণ তিনি তুলে ধরেন। একের পর এক সাংবাদিকরা কিভাবে দুর্নীতি প্রকাশ করেছেন গত ৫০বছর ধরে তার উদাহরণ দেন। ছোটো কিন্তু কার্যকরী সংবাদ মাধ্যম স্থানীয় সমস্যা ও খবর জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আনন্দিত যে সিটি টুডে নিউজ এই দিশায় কাজ করছে বাংলা এবং হিন্দি ভাষায়।
সাংবাদিকতা নিয়ে আলোচনা করতে গিয়ে, এক্সপ্রেস নিউজের প্রধান সম্পাদক মদন সিং বলেন—“সরকারের ত্রুটিগুলি প্রকাশ করা একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব। যদি কোনও সাংবাদিক সরকারবিরোধী খবর লেখেন, তবে তাকে বিরোধী দলের সমর্থক বলে দাগিয়ে দেওয়া হওয়া উচিত নয়।
দুর্গাপুরের দুঃসাহস পত্রিকার সম্পাদক বিপিন কুমার বলেন সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়।
বেশ কিছু দিন কিছু সাংবাদিক রাজনৈতিক দলের হাতের পুতুল হয়ে গিয়েছে। এর ফলে সাংবাদিকতার সুনাম নষ্ট হচ্ছে। বিশ্বদেবদার মত তেমন প্রতিবাদী বলিষ্ঠ লেখনি সহ সাংবাদিক চোখে কম পড়ছে। বারবার তিনি আক্রান্ত হয়েছেন।
আর্থিক ধারা পত্রিকার সম্পাদক প্রদীপ সুমন সত্য এবং ন্যায় এই দুটি বিষয় নিয়ে কয়েকটি প্রশ্ন তোলেন।
সম্পাদক সতীশ কুমার চন্দ্র বলেন, “আমরা সফলভাবে আমাদের প্রথম বছর সম্পূর্ণ করেছি। আগামী দিনে এটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য জনগণের কাছে নিরপেক্ষ ও সঠিক খবর পৌঁছে দেওয়া। আজকের এই আলোচনা এবং বিশ্ব দেবদাকে ৫০ বছরের স্বীকৃতি দিতে পেরে আমরা গৌরবান্বিত বোধ করছি । এই অনুষ্ঠানে আরো বেশ কিছু নামি সাংবাদিক সম্পাদক এবং শিব ও প্রতি বা বণিক সভার প্রতিনিধিরা দর্শক আসনে ছিলেন।