নিউ হলি এঞ্জেল বিদ্যালয়ে বিজ্ঞান মেলার আয়োজন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত অন্তর্গত নিউ হলি এঞ্জেল বিদ্যালয়ে আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম দিন উপলক্ষে ৪০০জন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলার। যেখানে নার্সারি থেকে দশম শ্রনীর ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। তাছাড়া মেলায় তুলে ধরা হয় পরিবেশ নিয়ে সচতনতা,শুদ্ধ জল,বিনা পরিবেশন দূষিত করে বিদ্যুৎ উৎপাদন সহ আরো অনেক কিছু।এদিন বিদ্যালয়ের ডাইরেক্টর সঞ্জয় সকল জানান প্রতিটি ছাত্র ছাত্রীর মধ্যে প্রতিভা রয়েছে। সেইগুলিকে সামনে আনতে আজকে আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিনে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীরা নিজেদের তৈরি প্রতিভাকে সামনে এনেছে। আমাদের একটাই চেষ্টা তাদের প্রতিভাকে তুলে ধরা, কারণ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *