তন্ময় মাহারা: মালদা:- ইংরেজ বাজারে নিখোঁজ থাকার পর এক নাবালিকা ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনা এখনো দগদগে। এরই মধ্যে আবার প্রথম বর্ষের ছাত্রীর রহস্য জনক ভাবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচকের এনায়েতপুর এলাকায়।তবে ছোট থেকেই মথুরাপুরের সংকরটোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়ীতে থাকতো। মালদহ জেলায় টিউশন পড়তে গিয়ে খোঁজ নেই প্রিয়াঙ্কা ঘোষ নামে প্রথম বর্ষের ছাত্রীর। ইতিমধ্যে ইংরেজ বাজার এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার।ঘটনা সম্পর্কে জানাগেছে, প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ(১৮)। বৃহস্পতিবার সকালে মথুরাপুর সংকরটোলার মামার বাড়ী থেকে মালদহের উদ্দেশ্যে বেরিয়ে যাবার পর সকাল সাড়ে আটটা নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা। তারপর দীর্ঘক্ষণ অতিক্রম হলেও ছাত্রীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। শেষমেষ পরিবারের সদস্যরা মালদহের বিভিন্ন জায়গা খোঁজাখুঁজির পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার সন্ধ্যা নাগাদ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রীর। পরিবারের এক সদস্য আশুতোষ ঘোষ(দাদু) বলেন,যেভাবে মালদহে জেলাজুড়ে একের পর এক নিখোঁজের ঘটনা ঘটছে তাতে ভয়ের মধ্যে রয়েছি আমরা। ইতিমধ্যে মানিকচক ও ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিস অতি শীঘ্রই যাতে কোন ব্যবস্থা গ্রহণ করুক তার আবেদন জানাচ্ছি।
মানিকচক থানার পক্ষ থেকে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।