নিজেদের সংসদীয় ক্ষেত্রে কাজের খতিয়ান, রিপোর্ট কার্ড পেশ করলেন বিদায়ী দুই সাংসদ

রানা ঘোষ: দুর্গাপুর:- নিজেদের সংসদীয় ক্ষেত্রে কাজের খতিয়ান রিপোর্ট কার্ড পেস করলেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া ও মেদিনীপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে দুই বিদায়ী সাংসদ কোনো কাজ করতে পারেনি শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধার জন্য। গত পাঁচ বছরে রেলের উড়ালপুল থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছিলেন তিনি, কিন্তু আইন মোতাবেক যেহেতু রাজ্য সরকার এই টাকা কাজে লাগাতে পারে তার এই সুযোগটা কে নিয়ে বিজেপির সাংসদরা কাজ করলে তো খুব সমস্যা তাই ভয়ে সেই টাকা মঞ্জুর করেনি রাজ্য সরকার অভিযোগ বর্ধমান দুর্গাপুরের বিজেপি বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া, যিনি এইবার আসানসোল কেন্দ্রের বিজেপি  প্রার্থী। বারবার তাকে নিখোঁজের তকমা দিয়েছে তৃণমূল, কিন্তু ঢাক ঢোল বাজিয়ে নয় নিজের কাজ নিজে করেছেন নিঃশব্দে দাবি বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া, নিজের তো বটেই প্রাক্তন সিপিআইএম সাংসদ ও তৃণমূল সাংসদের টাকাও তিনি খরচা করেছেন এই প্রশ্নের উত্তর কে দেবে??? অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতীত্তের একই অভিযোগ তুলে মেদিনীপুরের বিদায়ী সাংসদ ত্তথা এবারের বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, কংসবতী নদীর ওপর সেতু থেকে শুরু করে, উড়ালপুলের জন্য তার সাংসদ উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু বারবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি চাপাটি করিয়েও কাজ হয়নি, পরিকল্পিতভাবে বিজেপির টিকিটে নির্বাচিত প্রতিনিধির টাকায় কাজ হবে এই ভয়ে সব প্রকল্পতে জট তৈরী করেছে তারা, তবে যে প্রকল্পগুলিতে তিনি টাকা বরাদ্দ করেছেন সেগুলো আজ না হয় কাল হতেই হবে মানুষ সুবিধে পাবে। আজ দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে বিজেপির দুই বিদায়ী সাংসদ দাবি করেন এতো কিছু করেও তৃণমূল জিততে পারবে না, মানুষ এবার উত্তর দেবে। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে প্রচার চালানোর সময় আজ দুই জনকেই সমালোচনার বানে বিঁধেছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল পার্থী ক্রিকেটার কীর্তি আজাদ, ও বর্ধমান দুর্গাপূরের সিপিআইএম পার্থী সুকৃতি ঘোষাল।সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী বলেন, ওনাকে তো দেখাই যায়নি এতদিন পর আজ ঘুম ভেঙেছে, মানুষ সব জানে, আর উত্তর দেবে, আরবর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে পাগল আদমি আখ্যা দিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মোদী মন কি বাত শোনান,কিন্তু মানুধের মনের কথা শোনেন নি, এইবার মানুষ উত্তর দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। উন্নয়নের প্রশ্নে বিরোধী ও শাসকের অভিযোগ পাল্টা অভিযোগে এখন উত্তপ্ত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা ভোট, তবে ৪ ঠা জুন ইভিএম বন্দী মানুষের রায় উত্তর দেবে কার দিকে রইলো বর্ধমান দুর্গাপুরের আসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *