নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, ১৯ নম্বর জাতীয় সড়কের ঘটনা

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সবনপুর বামনা মোড়ের কাছে পথ দুর্ঘটনা।জানা যায় একটি চার চাকা গাড়ি আসানসোল দিক থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল।১৯ নম্বর জাতীয় সড়কের বামনা মোড়ের কাছে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাই ডারে ধাক্কা মারে যদিও গাড়িতে থাকা চারজন অল্পবিস্তর আহত হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠানো হয়।যদিও ঐ চারচাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা বলেন যে বামনা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এখানে গাড়িগুলি অতিরিক্ত গতিতে চলাচল করায় ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যায়। 

পুলিশের তরফে গাড়িচালকদের গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *