নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে  ট্রাক, আহত চার

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল একটি মাল বোঝাই ট্রাক। তার জেরে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো গুরুতর জখম হলো চালক সহ চার জন। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক এর পার্শ্ববর্তী হোটুগঞ্জ জুয়ারু পশ্চিম পাড়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে উস্থি থেকে হোটু গঞ্জ এর দিকে যাচ্ছিল মাল বোঝাই একটি ট্রাক। সেই সময় হঠাৎ মাল বোঝাই গাড়ির এক্সেল কেটে যাওয়ার ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি ইলেকট্রিক পোষ্ট ভেঙে ট্রাক উল্টে যায় নয়নজলিতে। সেই সময় খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর যখম ট্রাক চালক সহ চারজন কে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের কে চিকিৎসা চলছে। উপস্থিত স্থানীয় মানুষ তারা জানান উস্থি থেকে হটুগঞ্জ আসার পথে জুয়ারুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বড়ো পুকুরে পড়ে যায় মাল বোঝাই ট্রাক। এই খবর শোনার পরে সাথে সাথে আসে পাশে মানুষ বেড়িয়ে আসে উদ্ধার করার জন্য। তখন পাড়ার যুবকরা গাড়ির দরজা ভেঙ্গে গাড়ির চালক সহ সহ চারজনকে বের করে তাদের কে হাসপাতালে পাঠানো হয়। জুয়ারু পশ্চিম পাড়ার স্থানীয় যুবকদের সহযোগিতায় অল্পের জন্য বেঁচে গেলো চালক সহ চারজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *