নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে পড়লো চারচাকা গাড়ি

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল থেকে কুলটি গামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হাইড্রেনে পড়ে যায়।ঘটনা কুলটি নিউরোড সংলগ্ন এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।জানা যায় আসানসোল থেকে কুলটির LIC অফিসের ব্রাঞ্চম্যানেজার পদে কর্মরত নরেন কুমার সেন তিনি চারচাকা গাড়িতে করে কুলটি LIC অফিসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।চারচাকা গাড়িটি নিজেই চালাচ্ছিলেন নরেন কুমার সেন।তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলে জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *