নিয়ম মাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন, ধর্নায় কর্মীরা

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- নিয়ম মাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন, বাকি পড়ে ২০ মাসের পিএফ। কর্তৃপক্ষের আলোচনায় গড়িমসি। অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি ব্যাংকের কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাঙ্কের সামনে বকেয়া বেতন, ২০ মাসের বকেয়া পিএফ, বেতন বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসেন বেসরকারি ব্যাঙ্কে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা। তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানতে গেলে গড়িমসি করা হচ্ছে। বেতনের কথা তুললেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাঙ্কের ঘাড়ে আবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। ফলে আদতে তাদের দাবি দাওয়ায় কর্ণপাত করছেন না কেউই। ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ অব্দি তারা এই ধর্না চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *