কাজল মিত্র:কুলটি:- আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভা অন্তর্গত ওয়ার্ড নং ৬০ এর নিয়ামতপুর ইস্কো বাইপাস নিউ কলোনি দীর্ঘ ১২ বছর আজ সন্ধ্যায় প্রথম কাজের শুভ উদ্বোধন করা হলো এতে খুশির বহিঃপ্রকাশ করেছেন স্থানীয়দের, স্থানীয়দের আশ্বাস যে আগামী দিনে আরও কাজ হবে বলে আত্মপ্রকাশ করেছেন। স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র আজ ফিতে কেঁটে একটি হাই মাস্ট লাইটের উদ্বোধন করলেন তিনি জানিয়েছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা উদ্যোগে অর্থাৎ সাংসদ ফান্ড থেকে নিয়ামতপুরে ইস্কো বাইপাস কলোনি,ইস্কো বাইপাস টি পয়েন্ট, বাউরি পাড়া হরি মন্দির, বামনডিহা মহাবীর পাড়া, কিশোর সংঘ মাঠ মোট ৫টি হাই মাস্ট লাগানো হলো যার মোট খরচ ২৫লক্ষ টাকা।
Posted inআসানসোল