নিয়ামতপুরের বিভিন্ন পাড়ায় ড্রেনের কাজের সূচনা

কাজল মিত্র: কুলটি:-  এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান করলেন ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন। আসানসোল পৌর নিগমের কুলটি বরো অন্তর্গত নিয়ামতপুরের ৫৯নং ওয়ার্ডের মাস্টার পাড়া,টাওয়ার মহল্লা,সৌদাগার মহল্লা,ভুকানিয়া পেট্রল পাম্প এই সব পাড়ায় দীর্ঘদিনের ড্রেনের সমস্যা ছিল পাড়ার বাসিন্দাদের। অবশেষে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে আজ থেকে। প্রায় ৭৬ লক্ষ টাকা খরচে করা হবে উক্ত পাড়াগুলিতে ড্রেনের কাজ বলে জানান স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন। পাড়ার প্রথম ড্রেনের কাজ হবে বলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাউন্সিলর এর প্রতি এলাকাবাসীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *