কাজল মিত্র, কুলটি:- আর দিন্ কয়েক পর রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হতে চলছে, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল নিজের নিজের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। ঠিক সে মত রাজ্য বামপন্থী সংগঠনের তরফে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচি শুরু করে দিয়েছে তারই অঙ্গস্বরূপ আজ সকাল ১১টায় বামফ্রন্টের সারা ভারত ফরওয়ার্ড এর তরফে এক কর্মীসম্মেলন করা আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে এক বেসরকারি প্রেক্ষাগৃহে যেখানে উপস্থিত ছিলেন
ভবানী আচার্য্য ফরওয়ার্ড ব্লকের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক, সহিদ রাজা যুব লীগের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি, অশোক মাঝি কুলটি লোকাল কমিটির সেক্রেটারি,অনিত মল্লিক জেলা ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান সহ অনেকে।


