কাজল মিত্র: কুলটি:- শোনা যায় এখনো মায়ের নেপুরের শব্দ, কালী পুজোর রাত্রে মা-কে শিকল দিয়ে বাঁধা হয়।
কঠিত আছে যে শের শাহ সুরির সময় কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার জনপদ গড়ে উঠছে। মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর গ্রামে। এই মন্দিরটি নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত।
পঞ্চমুন্ডির বেদির উপরে মায়ের আসনে মা কে শ্রীদ্ধি প্রাপ্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল শের শাহ সুরির আমল থেকে মন্দির প্রতিষ্ঠা যেটি কথিত বা লিখিত রয়েছে।
