কাজল মিত্র: কুলটি:- প্রকাশ্য দিবা লোকে জন বহুল এলাকা আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড় টেক্সি স্ট্যান্ডে এক বেসরকারি স্কুল পড়ুয়া প্রায় ৫-৬ জন যুবক মিলে বেধড়ক মারতে থাকে এরফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সম্পর্কে জানা যায় যে শুক্রবার সকালে নেয়ামতপুর বাজার এলাকায় একজন স্কুল পড়ুয়াকে ৫-৬ জন মিলে মারতে থাকে যা থেকে স্থানীয় টেক্সি চালক এবং দোকান দারেরা ছুটে গিয়ে স্কুল পড়ুয়া মার থেকে বাঁচায় এবং সে ৫-৬ জন যুবক কে ধরার চেষ্টা করে কিন্তু ১ জনকে বাদ দিয়ে বাকি সবাই পালিয়ে যায়। যারা যুবকদের মারছিল তাদের মধ্যে একজনকে আটকে রেখে স্থানীয়রা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে স্কুল পড়ুয়াকে উদ্ধার করে এবং ঐ মারধর করা যুবককে পুলিশ নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে এবং কি কারণে ওই যুবককে মারছিলেন তাও ক্ষতি দেখছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
Posted inআসানসোল