নিয়ামাতপুর বাজার অঞ্চলে সিটু সমর্থিত মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল কুলটির নিয়ামাতপুর বাজার অঞ্চলে সিটু সমর্থিত মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তাদের মূল বিরোধ রয়েছে নিয়ামাতপুর চেম্বার অফ কর্মাসের সদস‍্য সন্দীপ দোকনিয়ার বিরুদ্ধে। সিটুর মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষে জানানো হয়েছে গত ১৯/৫ এ সন্দীপ দোকানিয়ার গুদামে চারজন মুটিয়া মজদুর আনলোডিং এর কাজ করছিল। সেই সময় সন্দীপ দোকনিয়া অন‍্য কাজের নির্দেশ দিয়ে তাদের অন‍্যত্র যেতে বল্লে মুটিয়া মজদুরের ওই চার সদস‍্য তা করতে রাজি হয়নি। এর জেরে সন্দীপ দোকানিয়া তাদের সাথে দুর্ব‍্যবহার করে ও তাদের কাজ থেকে বিতাড়িত করে। একই সাথে তাদের হুমকি দেয়, প্রয়োজনে যেকোনো নেতার কাছে যেতে। তাও তিনি তাদের প্রাপ‍্য অর্থ ও কাজ দেবেননা। একই সাথে তাদের ওই অঞ্চলেও কাজ করতে দেবেননা। এরপর ২০/৫ তারিখে বাইরে থেকে শ্রমিক এনে লোডিং আনলোডিং এর কাজ করায় সন্দীপ দোকানিয়া। এই ঘটনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাকদেয় সিটু সমর্থিত নিয়ামাতপুর মুটিয়া মজদুর ইউনিয়ন। তাদের বক্তব‍্য প্রকৃত কারণ না দেখিয়ে চেম্বারের পক্ষ থেকে কেন ওই চারজন মুটিয়া মজদুরকে কালো তালিকাভূক্ত করা হয়েছে? একই সাথে বহিরাগত শ্রমিক এনেও কাজ করা যাবেনা। তবে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, চারজন মজদুরকে কালো তালিকাভূক্ত করা হয়নি। আসলে উভয়পক্ষের সমস‍্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই চারজন মজদুরের মাধ‍্যমে কাজ না করানোর সিদ্ধান্ত হয়েছে। তবে সমস‍্যার সমাধানে তৃর্ণমুলনেতৃত্ব ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অধিকারীক উপস্থিত হয়ে মুটিয়ামজদুর দের সাথে ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে আশ্বত্ব করলে মুটিয়া মুজদোর কর্মবিরতি তুলে নেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *