নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশি, পরিদর্শনে অবজারভার

কৌশিক মুখার্জী: কুলটি:- নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে নাকা তল্লাশি অভিযান।শনিবার ওই এলাকা পরিদর্শনে যান  অবজারভার। তিনি গিয়ে বিশেষ কিছু নির্দেশও দেন। এই বিষয়ে নাকা তল্লাশি তে থাকা নির্বাচন আধিকারিক সত‍্যব্রত ঘোষ জানিয়েছেন, নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতেই নাকা চেকিং শুরু হয়েছে। যেহেতু ডুবুরডিহি চেকপোষ্ট আন্তরাজ‍্য এক গুরুত্বপূর্ণ চেক পোষ্ট তাই এখানে পুলিশের পক্ষ থেকে সব ধরণের গাড়ির চেকিং করা হচ্ছে। সঙ্গে এখানে  কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ এক্সসাইজ রয়েছেন।বলতে গেলে লোকসভা নির্বাচন সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করার লক্ষে প্রশাসন।ঝাড়খন্ড থেকে আগত চারচাকা গাড়ি থামিয়ে চালানো হয় নাকা তল্লাশি।একই সাথে আসা যাওয়ার গন্তব্যের বিবরণ খাতায় নথিভুক্ত করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *