কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোল লোকসভা নির্বাচন ১৩ই মে।নির্বাচনকে সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর, লছমনপুর, সবনপুর সহ চৌরাঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন।সাথে মানুষের সাথে কথা বলেন। কেন্দ্র বাহিনী রুট মার্চ করার সময় বিভিন্ন এলাকার মানুষকে প্রশাসনের তরফ থেকে আগামী ভোট নিয়ে কোন সমস্যা না হয় সেই দিকে নজর রেখেই চলছে রুটমার্চ।এলাকাবাসী নির্বাচন নিয়ে কোন সমস্যা হছে কি না তা নিয়ে প্রশাসনের তরফে কেন্দ্র বাহিনীকে সাথে নিয়ে কথা বলা হছে কোন সমস্যা আছে কিনা সেই সব বিষয়ে জানা হছে।
Posted inআসানসোল