নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালীর ঘটনা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করলেন রাজনাথ সিং

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকায় বিজেপির পক্ষ থেকে আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী সংকর ঘোষের সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল, উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এই নির্বাচনে জনসভায় উপস্থিত থেকে কার্যত রাজ্য সরকারকে আক্রমণের সুরে বললেন পশ্চিমবঙ্গে আইনের কোন শাসন নেই, এখানে গুন্ডা বদমাশদের শাসন চলছে তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে, সন্দেশখালীর মটন একটি ঘটনা এই রাজ্যে ঘটে গেল এখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, তিনি আরো বলেন এই বাংলায় ইডি সিবিআই যখন তদন্তের সাপেক্ষে আসে তাদেরকেও আক্রমণের শিকার হতে হয়। এই সেই বাংলা যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামাপ্রসাদ মুখার্জী, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতো ব্যক্তিত্ব এখানে বসবাস করত আজ সেই বাংলায় অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনাথ সিং এর আজকের এই সভা থেকে কার্যত রাজ্য সরকারকে তির্যক ভাষায় আক্রমণ করা হল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *