নির্বাচনী প্রচার সেরে ফিরে যাওয়ার সময় দেবের হেলিকপ্টারে আগুন

তন্ময় মাহারা: মালদা:- নির্বাচনী প্রচার থেকে ফিরে যাওয়ার সময় দেবের হেলিকপ্টারে আগুন লাগে। মালদার রতুয়ার কর্মসূচি সেরে ফেরার পথেই হেলিকপ্টারে ধোঁয়া বেরোতে থাকে। এই পরিস্থিতিতে মালদা বিমানবন্দরে, হেলিকপ্টার অবতরণ করে পাইলট। 

উল্লেখ্য,শুক্রবার দেবের জোড়া প্রচার ছিল মালদাহ ও মুর্শিদাবাদে। এদিন হেলিকপ্টার করে মালদহে প্রচার করতে গিয়ে বিপদে পডড়েন দেব। ভোটের কাজে ব্যবহৃত অভিনেতা দেবের হেলিকপ্টার মালদহে ল্যান্ডিংয়ের আগে মাঝআকাশে আগুন লাগে। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। এই পরিস্থিতিতে মালদা বিমানবন্দরে হেলিকপ্টার অবতরণ করে পাইলট। পরে দেবকে মুর্শিদাবাদের রাণীনগরের উদ্দেশ্যে সড়কপথে রওনা করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *