নির্বাচন বিধি লাগুর পরও ডিসেরগড় নদী ঘাট থেকে অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগ

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় নদী ঘাটের রক্তা ও হাঁটনল এলাকা থেকে অবৈধ ভাবে বালি তুলে ট্রাক্টর ও অটো তে করে বালি পাচারের অভিযোগ।পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন।আর এই অবৈধ বালি পাচার বন্ধের দাবি করলেন কুলটির বিজেপি নেতা টিঙ্কু বর্মা। টিঙ্কু বর্মা বলেন লোকসভা নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে আর তাও কি করে পুলিশ এই অবৈধ কাজকে কি করে অনুমতি দিয়েছে সেটা প্রশ্নের ব্যাপার আছে আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কে জানাবো এবং পুলিশ প্রশাসন কে অনুরোধ করবো অবৈধ কাজ কর্ম বন্ধ করার জন্য।অপর দিকে তৃর্ণমুল কংগ্রেসের নেতা বিমান আচার্য্য বলেন বিজেপি তো অভিযোগ পদে পদে করছে।বিষয়টি আমার জানা নেই তবে তিনি এও বলেন পুলিশ কে বলবো তদন্ত করে বিষয়টি সঠিক হলে অবিলম্বে বন্ধ করার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *