পূজা প্রামানিক (হাওড়া)

যেখানে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির সম্ভার,
তিনিই স্বয়ং আদিদেব।
যিনি স্বয়ং অতীত এবং স্বগুণ ও নির্গুণ উভয় রূপে বিরাজমান,
যাকে পৃথিবীর শক্তির উৎস বলে মনে করা হয়।
যার মস্তকে স্বয়ং গঙ্গার স্থান,
যার হৃদয়ে স্বয়ং পার্বতী।
যার আরাধনা বরফে ঢাকা পর্বতের চূড়ায়,
পূর্ণিমার আলোর ক্ষেত্রে স্বয়ং বিরাজমান।
যিনি স্বয়ং গাড়ওয়াল হিমালয়ের রক্ষা কর্তা,
তিনি স্বয়ং ভূমির অধিপতি।
যিনি স্বয়ং চন্দ্র শেখর,
যা জ্ঞান ও মনকে নিয়ন্ত্রণ করে।
যিনি কন্ঠে ধারন করেন হলাহল,
তিনিই স্বয়ং সৃষ্টি বিলীনের রক্ষাকর্তা।
যিনি শরীরে ভস্ম মেখে থাকেন,
যা জীবনের নশ্বরতা ও পরম সত্যের প্রতীক,
যা অশুভ শক্তিকে বিনাশ করে।
যার মুখমন্ডলে রয়েছে ত্রিনয়ন,
যা কাম, ক্রোধ ও লোভ কে বিনাশ করে।
তিনি পৃথিবীর সর্বশক্তি,
স্বয়ং দেবাদিদেব মহাদেব।
