নীলষষ্ঠীর পুজো দিতে বহুভক্তের সমাগম আসানসোলে

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আসানসোলে নীলষষ্ঠীর দিনে পুজো দিতে বহুভক্তের সমাগম। আসানসোলের চন্দ্রচুড় মন্দিরে বহু দূরদুরন্ত থেকে এসেছে পূজো দিতে। দন্ডি দিয়ে ভক্তরা পূজো অর্চনা করছেন।রাতভর চলবে মন্দিরে পূজা পাঠ।এই পুজো উপলক্ষে মন্দিরের বাইরে বসেছে মেলা।রাতভর ভক্তের সমাগম থাকে মন্দিরে চলে পূজা অর্চনা।

আজকের দিনে একইরকম দৃশ্য দেখা যায় আসানসোল গ্রামে  ৩২৯ তম পুরানো ঐতিহ্যশালী গাজন উৎসব। আসানসোল বুধা ও আসানসোল গ্রাম আঘুরি পাড়ার গাজন উৎসব। আসানসোল গ্রামে এই বছরের গাজন উৎসব ৩২৯ তম বর্ষের। এর সূচনা করেছিলেন নকড়ি রায় এবং রামকৃষ্ণ রায়।গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ৬ দিন এই গাজন উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চার দিন যাত্রার আয়োজন করা হয়। শুক্রবার অর্থাৎ ১২ এপ্রিল নীল পূজোর দিন ব্রতীরা কঠোর ব্রত পালন করেন। তারা  রামসায়ের পুকুর থেকে মন্দির প্রাঙ্গণে দন্ডি কেটে আসবেন ও দেবাধিদেব মহাদেবের কাছে প্রার্থনা করবেন। যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকন্ঠেশ্বর জিউ দেবোত্ত ট্রাস্ট এই গাজন উৎসবের আয়োজন করা হয়। 

কথিত আছে আজকের দিনেই নীলকণ্ঠ আর নিলাবতীর বিবাহ হয়েছে।এই দিনেই সন্তানদের মঙ্গল কামনায় করা হয় নীল পূজা। এই জন্যই দিনটি নীল ষষ্ঠী হিসাবে পালিত হয়।ভক্তরা প্রার্থনা করেন যেন সব বাধা অতিক্রম করে মঙ্গলময় পথের অভিযাত্রী হতে পারি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *