তুহিনা চক্রবর্তী (কোলাঘাট, পূর্ব মেদিনীপুর)

নীলাঞ্জনরা প্রেমে পড়ে নিঃশব্দে,
তারা স্ট্যাটাস দেয় না,
নতুন প্লেলিস্ট বানায়,
একটা গান বারবার শুনে,
যেন শব্দের ভাঁজে লুকিয়ে থাকে কেউ।
নীলাঞ্জনরা চোখে চোখ রাখে কম,
তারা আলো-ছায়ার ফাঁকে দাঁড়িয়ে থাকে,
কখনো আকাশের নীল দেখিয়ে বলে—
“আজকের রঙটা কেমন যেন চেনা!”
তারা প্রতিশ্রুতি দিতে ভয় পায়,
তবু কাউকে রেখে আসার পর,
রাস্তায় ফিরে তাকায় একবার,
যদি কেউ পেছন থেকে ডাকে—
“ফিরে এসো, নীলাঞ্জন।”