নুতন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর

নুতন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা:-

বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার নিজাম প্যালেসে অবস্থিত ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দপ্তরের সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন শ্রম কোডগুলির তড়িঘড়ি, একতরফা, অগণতান্ত্রিক ও অবৈধ প্রযোগের বিরুদ্ধে তীর প্রতিবাদ জানানো হয়, যা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ (AIBEA সহ) এর সঙ্গে কোনো আলোচনাই ছাড়াই কার্যকর করা হয়েছে।
BPBEA-এর সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রনীল মিত্র জানান যে, ২০১৯-২০২০ সালে ২৯টি বিদামান শ্রম আইন বাতিল করে তার পরিবর্তে ৪টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ একতরফা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে, যা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। BPBEA- উপ: সাধারণ সম্পাদক এবং BPBCEA এর সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ মোঃ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা ও নিন্দা জানান। তিনি বলেন, -‘সরকার ট্রেড ইউনিয়নগুলির মতামত উপেক্ষা করে কর্পোরেট, শিল্পপতি ও বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা জন্যে তড়িঘড়ি নুতন শ্রম আইন চালু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *