নূরপুর পূর্ব কাঁকজল ১৪ তম বছর দুর্গা পুজোর উদ্বোধন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– শুভ পঞ্চমীর সন্ধ্যায় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে নূরপুর অঞ্চলে পূর্ব কাঁকজল সর্ববজনীন পুজো কমিটির ১৪ তম বছরের দুর্গাপুজার সূচনা করলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, এছাড়াও উপস্তিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। পূর্ব কাঁকজল সার্বজনীর পুজো কমিটির পরিচালিত।এবছর পূর্ব কাঁকজল সর্ব্বজনীন দূর্গাউৎসব পুজো কমিটির কর্মকর্তারা তারা সমাজ সচেতনতা ও পরিবেশ সচেতনতা তথা পরিবেশ রক্ষার বার্তাও তারা ফুটিয়ে তুলেছেন তাদের মন্ডপের পারিপার্শিক পরিবেশে।একটি গাছ একটি প্রাণ, জল অপচয় রোধ,সেভ ড্রাইভ,সেফ লাইফ, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সচেতনতার বার্তাও তারা দেন। ব্লক সভাপতি অরুময় গায়েন জানান মুখ্যমন্ত্রীর পুজো অনুদান পেয়ে তারা কৃতঞ্জ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরও জানান আমাদের আত্মার আত্মীয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃতীয় বারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এলাকার অসহায় দিন আনে দিন খায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের উপহার কোনো বিরোধী রাজনৈতিক রঙ চিহ্নিত না করে আমজনতা সকলের সঙ্গে এই উৎসবে আনন্দে সামিল হতে সকলের বাড়িতে বাড়িতে নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ কামনা জানান তিনি।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষজনকে সচেতন থাকতেও তিনি জানান। অনুষ্ঠানে এলাকার বেশকিছু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ দের বিশেষভাবে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *