ন্যাকড়াজোড়িয়ায় তৃণমূলের পথসভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেন্দুয়া অঞ্চলের ন্যাকড়াজোড়িয়ায় পথসভা অনুষ্ঠিত হয়।এদিন ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি নেতা মনোজ তেওয়ারীর নেতৃত্বে সভার আয়োজন করা হয়।তাছাড়া সভায় উপস্থিত হন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং অন্যান্য নেতৃত্বরা।এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী বলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ন্যাকড়াজোড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে একটি পথসভা করা হয়।আমাদের একটাই লক্ষ্য দেশ কে বাঁচাতে হলে,জুমলাবাজ দের থেকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে।তারজন্য তৃণমূল প্রার্থীকে জয়ী করে দিল্লি বুকে পাঠাতে হবে।এদিন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান লক্ষীর ভান্ডার বাঁচাতে এবং দেশের শান্তি ফিরিয়ে আনতে দিদির হাত শক্ত করতে হবে।তার জন্য ১৩তারিখ সকাল সকাল গিয়ে ৩নাম্বার বোতাম টিপে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *