ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশনের বাৎসরিক সাধারণ সভা

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন এর উদ্যোগে ডায়মন্ড হারবার আনন্দলোক ভিলাতে একটি বার্ষিক সভার আয়োজন করে। এই সভা সাধারণত শিক্ষা বিষয়ক বিভিন্ন নীতি, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়। এদিন প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই বার্ষিক সাধারণ সভা শুরু হয়। এখানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন এর রাজ্য প্রতিনিধি তারা শঙ্কর মুখার্জি,জেলা সভাপতি জগৎ কুমার পাড়ুই ও কার্যকরী সভাপতি গৌর হালদার।জেলা সম্পাদক বাচ্চু লাল ভট্টাচার্য,কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণ ঘোর,উপদেষ্টা কমিটির সদস্য প্রাক্তন সম্পাদক পিন্টু হালদার,প্রাক্তন সভাপতি গৌর হাজরা,সহ সম্পাদক আলী হোসেন মোল্লা,রিয়াজ উদ্দিন লস্কর,তমাল মালিক,নারায়ন প্রামাণিক।কনভেনর কৃষ্ণ মোহন মন্ডল,হিসেব রক্ষক অমিতা হালদার সহ জেলার বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বেসরকারী সাহায্যবিহীন স্কুলগুলির একটি সংগঠন। উপস্থিত রাজ্য প্রতিনিধি ও জেলা প্রতিনিধি রা NCUSO-এর বার্ষিক সভায় সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোকপাত করেন সেগুলি হলো,বেসরকারী স্কুলগুলির জন্য শিক্ষানীতি ও বিধিবিধানের আলোচনা ও পর্যালোচনা। স্কুলগুলির সমস্যা ও চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা এবং তার সমাধানে করণীয় নির্ধারণ।শিক্ষার গুণমান বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা। সরকারের সাথে সহযোগিতা ও আলোচনা করে শিক্ষা বিষয়ক বিভিন্ন নীতি প্রণয়নে সহায়তা করা। বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম ও কর্মশালার আয়োজন করা  ইত্যাদি। এই সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকা রা জানান এমন উদ্দ্যেগ সত্যি প্রশংসনীয় ,কেনোনা এখানে এসে অনেক কিছু জানা গেছে,যেটা শিক্ষক হিসেবে প্রয়োজনীয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *