পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে স্কুল প্রিমিয়াম ফুটবল লিগের উদ্বোধন

তন্ময় মাহারা: মালদা:- পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে স্কুল প্রিমিয়াম ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রতিযোগিতা চলবে বৃন্দাবনে ময়দানে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফুটবল প্রতিযোগিতা। ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিখ্যাত ফুটবলার ব্যারেটো।

স্কুল পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে  মালদা শহরের বৃন্দাবনী ময়দানে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে ফুটবল প্রতিযোগিতা।  খেলোয়াড়দের উৎসাহ দিতে ৭ মার্চ ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন, ব্রাজিলিয়ান ফুটবল তারকা ব্যারেটো। শুক্রবার দুপুরে, বেলুন উড়িয়ে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র,  স্কুল প্রিমিয়াম ফুটবল লিগের চেয়ারম্যান প্রসেনজিৎ দাস সহ অন্যান্য অতিথিরা।প্রসেনজিৎ দাস জানিয়েছেন, এই প্রথম মালদা জেলায় পড়ুয়াদের ফুটবলমুখী করার লক্ষ্যে স্কুল প্রিমিয়াম লীগের আয়োজন করা হয়। ১ থেকে ৭ মার্চ পর্যন্ত বৃন্দাবনী ময়দানে চলবে অনূর্ধ্ব ১৫ স্কুল প্রিমিয়াম ফুটবল লীগের প্রতিযোগিতা। জেলার বিভিন্ন স্কুল থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে ফুটবল প্রতিযোগিতায়। প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় এবং নরহাট্টা উচ্চ বিদ্যালয়।আগামী ৭ মার্চ খেলোয়াড়দের উৎসাহ দিতে ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন ব্রাজিলের ফুটবল তারকা ব্যারেটো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *