পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

কৌশিক মুখার্জী: আসানসোল:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা।ঘাতক গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার।আসানসোল দক্ষিণ থানার সেনরেল রোডের ঘটনা।এলাকাবাসীদের অভিযোগ পুরুলিয়ার তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ি সেনরেল রোডে একটি গাড়িকে ধাক্কা মারে।ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে যায়।জনতা ধাওয়া করে সেনরেল রোডের পাঁচপুলে গাড়িটিকে আটকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াই।খবর পেয়ে ঘটনাস্থলেই পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘাতক গাড়ি সহ একজনকে আটক করেছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *