সংবাদদাতা: কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেক পোষ্টে পথ দুর্ঘটনা।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা।১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোল ধানবাদ গামী রাস্তায় শনিবার ভোর রাত্রে একটি রড বোঝায় ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডুবুর্ডিহি চেকপোষ্টে থাকা এনএইচএ আই এর বাগানের মধ্যে রেলিং ভেঙে ঢুকে গিয়ে ট্রাক টি উল্টে যায়।যদিও চালক ও খালাসি সুরক্ষিত রয়েছেন।ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও জাতীয় সড়ক কতৃপক্ষ।