পদ্ম পুকুরে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের পদ্ম পুকুরে এক যুবকের দেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ।আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল সবজি বাজারের নিকট পদ্ম পুকুরে স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার সম্বন্ধে জানা যায় আজ সকাল ৯ টা নাগাদ পুকুরে স্থানীয় কিছু মানুষ এক মৃতদেহ ভাসতে দেখে আসানসোল পৌর নিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উৎপল রায়কে খবর দেয়।খবর পেয়ে কাউন্সিলার ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *