পবিত্র ঈদ উপলক্ষে অসহায় বাচ্ছাদের খাদ্য সামগ্রিক বিতরণ

বাইজিদ মন্ডল: উস্থি:– উত্তর কুসুম ছোট পাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তব এর উদ্যোগে উত্তর কুসুম এর বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ বাচ্ছা পড়ুয়াদের হাতে ঈদ উপলক্ষ করে একমাস যে পবিত্র মাহে রমজান মাস পালিত হয় এর মধ্যে অনেক অসহায় পরিবারের সদস্যরা রোজা রেখে কাজে যেতে অসুবিধা হয়। তাদের দিনা না দিন খাওয়া সেইসব মানুষদের কথা শুনে অঙ্গীকারবদ্ধ হয়ে সেইসব মানুষদের পড়ুয়া বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এদিন উত্তর কুসুম ছোট পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় ১০০ অসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের হাতে রমজান মাসের তোহফা হিসাবে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তিন জন বাচ্চাদের হাতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসাবে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে দ্বিনিয়াত মুনাজ্জাম এর ছাত্র ছাত্রীদের আবৃত্তির মধ্যে দিয়ে শুরু হয়।এখানে উপস্থিত ছিলেন উত্তর কুসুম ছোট পাড়া মুনাজ্জাম কমিটির সেক্রেটারি ও মূল আহ্বায়ক মাস্টার শারফুদ্দিন,এছড়াও উপস্থিত ছিলেন মিল্লী ইত্তেহাদ কমিটির সদস্য ও উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নূর আলম,আব্দুস সাঈদ লস্কর,কালিমুল্লা গাজী,এহসানুর গাজী, জাহিরুদ্দিন লস্কর,মোস্তাকিম আখন,সেলিম আখন,হাফেজ ইমাম আব্দুল করিম,মোয়াজ্জেম অলি মামুদ লস্কর প্রমুখ। শিক্ষক নুর আলম জানান বিশেষ করে পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে আর এই এক মাস মসজিদে যেই সকল পড়ুয়ারা নামাজ আদায় করেছে তাদের কে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হিসাবে নির্বাচিত করে সান্তনা দেওয়ার জন্য তাদেরকে প্রাইজ দেওয়া হয়।মাস্টার শারফুদ্দিন তিনি জানান এলাকার অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দুঃস্থ মানুষদের পাশে সদা সর্বদা সমস্ত কাজ ফেলে রেখে আমাদের কমিটির পক্ষ থেকে সাহায্য করতে ছুটে যাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *