পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি সেমিনার করলেন রাজ্য পরিযায়ী কমিটির চেয়ারম্যান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার দুপুরে জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূলের সাংসদ সমিরুল ইসলাম। মূলত গত ১৯ তারিখ উড়িষ্যার ভদ্রকে মুর্শিদাবাদের কুড়ি জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী মনে করে মারধর করার অভিযোগ ওঠে সেখানকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে, সেই সমস্ত আক্রান্ত পরিবেশ শ্রমিকদের নিয়ে আজ বহরমপুর এই সেমিনার করা হলো বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিযায়ী কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূলের সংসদ সমিরুল ইসলাম ছাড়া ঐ দিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, বিশিষ্ট তৃণমূল নেতা অশোক দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *