পলিথিনের চালান দেখিয়ে ভিন্ন রাজ্যে আলু পাচারের চেষ্টা,আটক আলু গাড়ি,গ্রেফতার চালক ও খালাসি

কৌশিক মুখার্জী: বারাবনি:-

পলিথিনের চালানে আলু নিয়ে যাওয়ার চেষ্টা, বাংলা থেকে ঝাড়খণ্ডে যাবার রুনাকুড়া ঘাটে আলু বোঝাই ট্রাক আটক করলো বারাবনি থানার পুলিশ।গ্রেফতার চালক ও খালাসি।কয়েকদিন আগেই আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলা থেকে আলু অন্য রাজ্যে না যায়।তারই জন্য তিনি সমস্ত নাকা পোস্ট গুলিকে কড়া নির্দেশ জারি করেছিলেন।সেই মত বাংলা ঝাড়খন্ড সীমানার প্রতিটি চেক পোস্টে পুলিশের কড়া নজরদারি চলছে।তবে এবার বাংলা ঝাড়খন্ড সীমানার রুনাকুড়াঘাট নাকা পোস্টে আলু ভর্তি একটি ট্রাক পলিথিনের চালান দেখিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।জানা যায় যে অন্যদিনের মত শুক্রবার রাতে বাংলা ঝাড়খন্ড সীমান্ত রুনাকুড়া ঘাটে নাকা চেকিং করছিলো বারাবনি থানার পুলিশ। সেই সময় একটি ১২ চাকার ট্রাক পলিথিনের চালানে বাংলা থেকে ঝাড়খণ্ডে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।সেই সময় বারাবনি থানার পুলিশ ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছ বৈধ কাগজ পত্র দেখতে চায়।পুলিশ অফিসার চালকের কাছ থেকে কথা বলে জানতে চায় কি লোড,কোথায় যাচ্ছে? ড্রাইভার বলে ওঠে আলু লোড আছে।কিন্তু যে রোড চালান চালকের কাছ থেকে পুলিশ পায় তাতে পরিষ্কার ভাবে লেখা আছে পলিথিন। আলু কারবারিদের এই বেআইনি পাচারের পরিকল্পনা ভেস্তে দিলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। আলু বোঝাই ১২ চাকার ট্রাকটিকে আটক করার পাশাপাশি চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সকালে চালক ও খালাসিকে আসানসোল আদালতে পেশ করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *