পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ১৯তম স্থাপনা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ১৯তম স্থাপনা দিবস উপলক্ষে কল্যানেশ্বরী শাখার ব্যাবস্থাপনায় এম.স্বাস্থ্যের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় ব্যাংক প্রাঙ্গণে।যেখানে ব্যাংকে আগত গ্রামীণ কোস্টমারদের বিনামূল্যে চিকিৎসা করানো হয়।পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।তাছাড়াও ক্ষুদ্র ঋণের জন্য শিবিরের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক ম্যানেজার বিজয়া তোমার, এসিস্ট্যান্ট ম্যানেজার বিউটি দাস ও হিমাংশু ভান্ডারী এবং ক্যাশিয়ার পিনাকি পাল সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *