পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পে চারটি রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

কাজল মিত্র: সালানপুর:-  পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পে সালানপুর ব্লকে একাধিক রাস্তার উদ্বোধন চলছে ।আজ বুধবার আবারো বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এদিন সালানপুর ব্লকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে  4টি বড় পৃথক রাস্তার উদ্বোধন করা হয় সর্ব প্রথম জেমারী হাট তলায় একটি রাস্তার উদ্বোধন করেন যেটি প্রায় ৯৮ লক্ষ ৭৫ হাজার ৪৪৭ টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরি করা হবে।এরপর তিনি বাঁশকেটিয়া মোড় থেকে বাথানবাড়ি যাবার ৪৯ লক্ষ ৪৫৮০ টাকা ব্যায় করে প্রায় দুই কিলোমিটার পিচ রাস্তার কাজের সূচনা করেন , সেখান থেকে ডোমদোহা গ্রামের শেষ প্রান্ত থেকে নতুন কলোনি ঝাড়খণ্ড  বর্ডার যাবার রাস্তা প্রায় 88 লক্ষ 55 হাজার 440 টাকা ব্যায় করে দেড় কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন সেখান থেকে  কালিসাকো গ্রামে প্রায় এক কোটি 39 লক্ষ 33 হাজার টাকা ব্যায় করে প্রায় তিন কিলোমিটার এর মত একটি বিশাল রাস্তার উদ্বোধন করেন।

এদিন বিধায়ক বিধান উপাধ্যায় ফিতে কেটে কেটে নারকেল ফাটিয়ে প্রতিটি রাস্তার কাজের উদ্বোধন করেন। তিনি জানান প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ও পৌর নিগম, এর যে সকল রাস্তা গুলি খারাপ রয়েছে সেই সকল রাস্তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্প বের করেছে যার নাম পথশ্রী প্রকল্প ।এই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বিগত ১৫ দিন ধরে বারাবনি ও সালানপুর ব্লকের প্রচুর রাস্তার কাজের উদ্বোধন করা হলো। আজকেও মোট চারটি রাস্তার উদ্বোধন করা হয়েছে যেগুলো প্রায়  কোটি টাকার বেশি ব্যয় করে এই রাস্তা গুলি নির্মাণ করা হবে।

এসব বেশিরভাগ রাস্তায় পাড়ায় সমাধান কর্মসূচির মধ্য দিয়ে উঠে এসেছিল যার কাজ শুরু হয়েগেছে।

যেভাবে উন্নয়ন করে চলেছে এতে বিরোধীরা শুধুই সমালোচনা করে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে এবং থাকবে।

এদিন রাস্তার উদ্বোধনে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতি মন্ডল সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং, সহ পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *