পশ্চিম বর্ধমানের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন

অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:- পশ্চিম বর্ধমানের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আসানসোলের কথা হলের প্রেক্ষাগৃহে রবীন্দ্র জয়ন্তী  দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। আজ সারাদেশের সাথে শিল্পাঞ্চলেও পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী। বুধবার বিকেলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পশ্চিম বর্ধমান এর উদ্যোগে আসানসোল কথা হলে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম।তারপর   পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম উৎসব দিবস অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত অনেক শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ও অনেকেই আবৃত্তি পাঠ করেন। 

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নবলম, পশ্চিম বর্ধমানের  জেলা তথ্য দপ্তরের আধিকারিক আজিজুর রহমান ও অন্যান্য অতিথিরা।

এদিন জেলা শাসক বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ এখানে ওনার জন্মদিন উদযাপন করেছি। এখানে সমস্ত আধিকারিকরাই উপস্থিত আছেন আমি সকলকে আন্তরিক নমস্কার জানাচ্ছি। স্বাধীনতা আন্দোলনে ওনার যে অবদান তা আমরা কোনদিন ভুলতে পারবো না। উনি ভারত থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। এই শুভ দিনে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা সবাই ওনাকে সম্মান জ্ঞাপন করব এবং ওনার লেখা কবিতা এবং গল্প চিরস্মরণীয় হয়ে থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *