কাজল মিত্র: বারাবনি:- বারাবনি বিধানসভা এলাকার পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েতের 252 নম্বর বুথ এর একটি রাস্তার উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ।এদিন বিধায়ক জানান পাড়ায় সমাধান কর্মসূচিতে এসে এলাকার মানুষের অভিযোগ ছিল এই রাস্তা সম্পর্কে তবে এর আগেও অনেকবার এই রাস্তা করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু কিছু জমি সংক্রান্ত অসুবিধার কারণে এতদিন রাস্তাটি আটকেছিল তবে স্থানীয় মালিকরা জমি দিয়েছেন, যার ফলে আজ ঐ রাস্তার কাজের নির্মাণ সম্ভব হয়েছে, ইসিএল এর তহবিল থেকে মোট ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ টাকা ব্যায় করে এই রাস্তার নির্মাণ হয়েছে।
এই রাস্তা নির্মাণের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন। এর পাশাপাশি দুটি শেড এবং একটি জল নিষ্কাশনের জন্যে ড্রেনের উদ্বোধন করা হল ।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ,পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি সহ আরো অনেকে।