পাইপ লাইন বসাতে গিয়ে বুলডোজার চালিয়ে ফসল নষ্টের অভিযোগ করে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- আসানসোলের জামুড়িয়ার “ডামরা ওয়াটার প্রজেক্ট” পাইপ লাইন বসাতে গিয়ে বুলডোজার চালিয়ে প্রচুর পরিমাণে বেগুন, টমেটো, লঙ্কা সহ বিভিন্ন ফসল নষ্ট করে দিয়েছে ঠিকাদার সংস্থা। তার ফলে চাষিদের মাথায় হাত। চাষিরা কাঁদতে কাঁদতে জমির উপর বসে পড়ে। ঘটনাটি জামুড়িয়ার গুঞ্জন পার্ক সংলগ্ন এলাকায়।

পাইপলাইন বসানোর কাজ করতে আসা প্রহ্লাদ পাল নামে এক সুপারভাইজার বলেন, তিন দিন আগেই ওচাষীদের সাথে কথা হয়েছে। বলা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক কল্যাণ মাহাতো
বলেন যতক্ষণ না চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ কাজ করতে দেওয়া যাবে না। তাতে যদি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে তো করুক। তবুও আমি চাষীদের পক্ষেই থাকবো। এখানে জমিতে প্রচুর পরিমাণ ফসল হয়ে আছে । এই জমির মধ্য দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হবে সেটাও দরকার ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *