পাণ্ডবেশ্বর বিধানসভার SIR WAR রুম পরিদর্শনে রাজ্যের দুই মন্ত্রী

কাজল মিত্র: পাণ্ডবেশ্বর:- SIR কাজের অগ্রগতি নিয়ে প্রশংসা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। SIR ওয়ার রুমটি পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাজের অগ্রগতিতে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা অনেকটাই সন্তোষজনক। আজকের এই আলোচনা সভায় রাজ্যে দুই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, BLA-১ শিবদাসন দাশু, মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ সকল জেলা এবং ব্লক নেতৃত্ব।আগামী পাঁচদিন সকল নেতাকর্মী ও BLA-২ দের কর্মসূচি বেঁধে দিলেন রাজ্যের দুই মন্ত্রী। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমি আপাতত তিনটে জেলায় ঘুরছি, সকল বিধানসভার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার সুসজ্জিত ও সুসংগঠিত আমাকে মুগ্ধ করেছে। আগামী ২০২৬ ভোটে এই পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *