পাণ্ডবেশ্বর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা,পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি

কৌশিক মুখার্জী: পাণ্ডবেশ্বর:- বৃহস্পতিবার ভোরবেলায় পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরী পাড়ার যুবক পল্লব বাউড়ির(২২) ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যাই। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাংচুরের ঘটনা। সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে।বেশ কয়েক জনকে আটক করে পুলিশ। এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *