পানীয় জলের সংকটে রাস্তা অবরোধ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে পাঁচ ছয় মাস ধরে পানীয় জলের সংকট রয়েছে। গত তিন দিন ধরে ব্যাপক পানীয় জলের সংকট দেখা গিয়েছে ইসলামপুর এলাকায়। আসানসোল পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘটককে বারবার জানালেও কোন সূরাহা হয়নি। সেই প্রতিবাদে ইসলামপুর মোড়ের এস বি গরাই রোডে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।

এলাকার বাসিন্দারা বলেন গত তিন দিন ধরে এলাকায় পানীয়জলের অভাব রয়েছে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর শিখা ঘটককে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি এই এলাকায় আসেন না খোঁজ খবর নিতে। 
কাউন্সিলার শিখা ঘটক বলেন, টানা তিনদিন ধরে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের সমস্যা রয়েছে। লোডশেডিং চলছে ঘন্টার পর ঘন্টা ধরে। পুর ইঞ্জিনিয়াররা সব সময় চেষ্টা করছেন। তিনি আরো বলেন, ওয়ার্ডের সব এলাকা নিয়মিত ভাবে সাফাই করা নয়।

পুলিশ পানীয়জল সরবরাহ করা নিয়ে আশ্বাস দিয়ে বেশ কিছুক্ষন পরে রাস্তা অবরোধ তুলে দেয়।
এই রাস্তা অবরোধ বিক্ষোভের পরে বিকেলে এই ওয়ার্ডে পানীয়জল সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *