পানীয় জলের সমস্যায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

কৌশিক মুখার্জী: আসানসোল:- গত এক সপ্তাহ থেকে পানীয় জল নেই। এই অভিযোগে আসানসোলের হটনরোডের রামধনী মোড়ে পথ অবরোধ করে এলাকার মানুষজন।জানা যায় আসানসোল পৌর নিগমের ৪৭নম্বর ওয়ার্ডের  বুধা এলাকায় গত একসপ্তাহ থেকে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।তাই অবশেষে পানীয় জলের দাবিতে স্থানীয়রা একত্রিত ভাবে পথ অবরোধ শুরু করে।দুপুর একটা থেকে এই অবরোধ বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে এলাকায় আসে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশ। জিটি রোডের সংযোগকারী এই হটন রোডে রাস্তা অবরোধ হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।  বিক্ষোভকারীরা বলেন, গত এক সপ্তাহ ধরে কালী মন্দির, বুধা সামন্ত পাড়া, কোড়া পাড়া সহ আশপাশের এলাকায় পানীয় জল আসছে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *