পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে গণ ডেপুটেশন বিজেপির

কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটিতে পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারীর নেতৃত্বে মিছিল করে এসে  বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি।পরে কুলটি বোরো অফিসে গণ ডেপুটেশন দেয় বিজেপি।

এদিন চৈতালি তেওয়ারি বলেন কুলটিতে পানীয়জলের সমস্যা নতুন কিছু নয়। এর আগের পুর বোর্ড 70 শতাংশ পানীয়জলের সমস্যা দূর করেছে। তারপরও সমস্যা এখনও রয়ে গেছে। কেন্দ্র সরকার এই এলাকায় জলের সমস্যা সমাধানে টাকা দিচ্ছে। তারপরেও এখনও পর্যন্ত ৩০ শতাংশ পানীয়জল সমস্যার সমাধান হয়নি। কুলটিতে পানীয়জলের সমস্যার সমাধান না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলে তিনি জানান।

পুরনিগমের তরফে জানান আসানসোল পুরনিগমের 106 টি ওয়ার্ডেরই পানীয়জলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারী, বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত সহ কর্মী ও সমর্থকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *