পানীয় জলের সুবিধা দিতে ঠান্ডা জলের মেশিনের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

শনিবার দুপুরে সালানপুর ব্লকের গুরুদুয়ারার ঠিক সামনে শরবত বিতরণ করলেন লায়ন্স ক্লাবের চিত্তরঞ্জন শাখার স্বেচ্ছাসেবী সদস্যরা।একই সাথে এদিন লায়ন্স ক্লাবের মেম্বার তেজেন্দর সিং নাগি তার স্ত্রী স্বর্গীয় গীতা নাগীর নামে একটি নিশুল্ক ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হয়।
যেখানে পথ চলতি মানুষ এই তীব্র দাবদাহে ঠান্ডা পানীয় জলের তৃষ্ণা মেটাতে পারবে।এদিন এই ঠান্ডা পানীয় জলের মেশিনটি ফিতা কেটে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তেজেন্দ্র সিং নাগী জানান লায়ন্স ক্লাবের উদ্যোগে তিনি তার স্বর্গীয় স্ত্রীর নামে এই ঠান্ডা জলের মেশিনটি বসালেন যা সাধারণ পথ চলতি মানুষের সুবিধার জন্যে।তিনি বলেন এই এলাকায় কোন ঠান্ডা জলের মেসিন নেই তাই এই মেসিন বসানোর কথা মাথায় আসে ।তিনি সারা বছর নিসুল্ক পরিস্রুত পানীয় জল দেবার চেষ্টা করবেন।পরবর্তী ক্ষেত্রে আ-রো মেসিন লাগিয়ে জল দেবেন।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন লায়ন্স ক্লাব সহ ক্লাবের সকলকে সাধুবাদ দিয়ে জানান যেভাবে সাধারণ মানুষের কথা ভেবে লায়ন্স ক্লাব ও তার সদস্যরা এগিয়ে এসেছে তাতে তিনি সবসময় তাদের পাশে আছেন।একই সাথে তিনি জানান এই ঠান্ডা পানীয় জলের মেসিন বসানোর ফলে পথ চলতি মানুষের অনেকটাই সুবিধা হবে।তিনি জানান এই এলাকায় মানুষ একটি বাথরুম করার কথা বলা হয়েছে।তবে রূপনারায়ণপুর ডাবর মোড়ে বাথরুম করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ঠিক মত কোন জায়গা না পাওয়ার জন্যে করা যায়নি ।তবে জায়গা পাওয়া গেলে নিশ্চই একটি বাথরুম করা হবে যা মানুষের সুবিধা হবে ।
এদিন এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি ও সহ-সভাপতি সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সমাজসেবী তথা তৃণমূল নেতা ভোলা সিং, লাইন্স ডিস্ট্রিক গভর্নর মহিদীন,লায়ন্স রমেশ কুমার পান্ডে,জগজিৎ সিং,হানি সিং সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *